জয়ে নারী ‘এ’ দলের যাত্রা শুরু

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মাত্র ১১৫ রানের পুঁজিতে বড় জয়! টি-২০ তে এই পুঁজি মোটেই নিরাপদ নয়। ব্যাটিং ধসে আত্মবিশ্বাসেও চিড় ধরে। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। শেষ ওভারে স্নায়ুচাপ সামলে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে চার রানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে টাইগ্রেসরা।

থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করে ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও শামিমা সুলতানা ৪৮ রানের জুটি গড়েন। শামিমা ১৭, ইশমা ৩০ রান করে দলীয় ৫৬ রানের মাথায় আউট হন। শারমিন সুলতানা ২৭ বলে ২৯ রান ফিরলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ ১৯ বলে মাত্র ১১ রান তুলতে গিয়ে ছয় উইকেট হারায়। ঝিলিক ১১ রান করেন। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে ১১৫ রানে অলআউট বাংলাদেশ ‘এ’ দল।

১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার আনুশকাকে ছয় রানে ফেরান বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুন। এরপর সানজিদা আক্তার ১৭ রানে মেঘলা সানজানাকে ফেরালে পাওয়ারপ্লের ছয় ওভারে দুই উইকেটে ৩৪ রান তোলে শ্রীলঙ্কা। তিনে নেমে হানসিমা করুণারতেœ ২৬ রান করেন। অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান ব্যাটাররা। শেষদিকে আমা কাঞ্চানা ২৩ ও সাচিনি নিসানসালা ২০ রান করে জয়ের আশা জাগান। শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান, হাতে ছিল দুই উইকেট। অধিনায়ক ফাহিমা খাতুন বোলিংয়ে চার রানে জয় পায় বাংলাদেশ।বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন। ফাহিমা ও লতা দু’টি করে, শরিফা ও ফেরদৌস একটি করে উইকেট নেন।