মৃত বলে নবজাতককে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাস বয়সী এক কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শিশুটির মৃত্যুর ভুয়া খবর দিয়ে পরিবারের সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও দাদীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। শনিবার রাতে হাটহাজারী উপজেলার বড় দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজিচালক মোহাম্মদ রাকিব (১৮) ও রোকনা বেগমের (১৮) ঘরে গত ২০ জুন কন্যাসন্তানের জন্ম হয়। কয়েকদিন পর নবজাতককে নিয়ে রোকনা বাবার বাড়িতে যান।