ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন নির্বাহীরা সরাসরি এবং সারা দেশের কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন। ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।
প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় একটি পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাংক। দেশের আমদানি-রফতানি, প্রবাসী আয়, বৈদেশিক বাণিজ্য, লাখ লাখ উদ্যোক্তার ব্যবসা এবং কোটি মানুষের আর্থিক কার্যক্রমের সাথে এই প্রতিষ্ঠানের নিবিড় সম্পর্ক রয়েছে। সুতরাং ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু আমাদের প্রতিষ্ঠানের বিষয় নয়; এটি জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতারও একটি গুরুত্বপূর্ণ উপাদান।
তিনি আরো বলেন, সাম্প্রতিক পরিস্থিতি এবং দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ব্যাংক কিছু গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে। যথাসময়ে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী একটি শক্তিশালী, দ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়াও সম্পন্ন হবে। তিনি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, দতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।



