হ্যান্ডবলে জয়ে শুরু বাংলাদেশের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ আইএএইচএফ ট্রফির উদ্বোধনী দিনে বিকেলে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ৪৩-২২ গোলে হারায় আফগানিস্তানকে। রনি সর্বোচ্চ ৯ গোল করেন। এরআগে ভারত ৫৩-৩১ গোলে ইয়েমেনকে, সকালে মালদ্বীপ ৩৮-২১ গোলে আফগানিস্তানকে এবং ভারত ৪৯-২৭ গোলে নেপালকে হারায়। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে মার্চ পাস্টে অংশ নেন প্রতিটি দলের খেলোয়াড়রা।