টি স্পোর্টস ও বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Printed Edition

দেশের পেশাদার গলফের উন্নয়ন, প্রচার-প্রসার ও সম্প্রচার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে গত ১৯ জুলাই জলসিঁড়ি গলফ ক্লাবে টি স্পোর্টস এবং বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ। বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস এবং টি স্পোর্টসের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর উল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সিফাত আহমেদ চৌধুরী, জলসিঁড়ি গলফ ক্লাবের সিইও ও জিএম, টি স্পোর্টসের অন্য কর্মকর্তারা এবং বিপিজিএ এর কর্মকর্তারা। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের পেশাদার গলফের প্রচার-প্রসার, বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচার, খেলোয়াড়দের কার্যক্রমকে অধিকতর দর্শকের কাছে পৌঁছে দেয়া এবং ভবিষ্যতে গলফের সার্বিক উন্নয়নে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। বিজ্ঞপ্তি।