আইএফআইসি ব্যাংক পিএলসি ও আন্তর্জাতিক হোটেল চেইন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মো: রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও শাহাদত হোসেন বাহার। অনুষ্ঠানে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের পক্ষে প্রতিষ্ঠানটির অ্যাডভাইজর ও জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো: আবু সেহরি ফরহাদ উপস্থিত ছিলেন। আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব ব্র্যান্ডিং, কমিউনিকেশন্স অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স খন্দকার আনোয়ার এহতেশাম এবং হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো: জাকির হোসেন। বিজ্ঞপ্তি।



