বাংলা কিউআর প্রচারে রোড শো করল অগ্রণী ব্যাংক

Printed Edition

‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন কার্যক্রম সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধিতে সারা দেশে ‘রোড শো’ ও প্রচার কার্যক্রম শুরু করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। সোমবার সারা দেশে অগ্রণী ব্যাংকের ৯৭৯টি শাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেন প্রচারের লক্ষ্যে বাংলা কিউআর ‘রোড শো’ করা হয়। রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকা এ কার্যক্রমে অংশ নেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। এ সময় মহাব্যবস্থাপক মো: শামছুল আলম, এ কে এম ফজলুল হক, মো: আতিকুর রহমান সিদ্দিকী, মু: আফজাল হোসেন, শাহীনূর সুলতানা, মো: জালাল উদ্দিন ও জাহানারা বেগমসহ, কর্মকর্তা, কর্মচারীরা প্রচারণায় অংশ নেন। বিজ্ঞপ্তি।