ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপ টুর্নামেন্টের আদর্শ দল নির্বাচনের জন্য একটি নতুন ফ্যান পোল চালু করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা (ফিফা)। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভোটের মাধ্যমে ভক্তরা প্রতিযোগিতাটির সেরা খেলোয়াড়দের বেছে নিতে পারবেন। তবে সংস্থাটি তৈরি করেছে একটি তালিকা। যেখানে সর্বোচ্চ ছয়জন রয়েছেন স্পেনের। এরপরই পাঁচজন আছে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার।
মনোনীতদের নাম ঘোষণার সাথে কিছু চমকও ছিল। বিশ্বকাপজয়ী স্প্যানিশ জাতীয় দলের দুই নিয়মিত খেলোয়াড় পাউ কুবারসি এবং আইমেরিক লাপোর্তে রক্ষণভাগের খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত হননি।
বিশ্বকাপ একাদশের জন্য মনোনীতরা হলেন : গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা), ভোজিনহা (কেপ ভার্দে), উনাই সিমন (স্পেন), জর্দান পিকফোর্ড (ইংল্যান্ড), ইলয় রুম (কুরাসাও); ডিফেন্ডার- লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা), নুনো মেন্ডেস (পর্তুগাল), মার্ক কুকুরেয়া (স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (নেদারল্যান্ডস), গ্যাব্রিয়েল মাগালহাস (ব্রাজিল), ক্রিশ্চিয়ান রোমেরো (আর্জেন্টিনা), দাউত উপমেকানো (ফ্রান্স), পেদ্রো পোরো (স্পেন); মিডফিল্ডার- জুড বেলিংহাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স), ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল), এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা), উসমান ডেম্বেলে (ফ্রান্স), লুকা মডরিচ (ক্রোয়েশিয়া), ইসমাইল সাইবারি (মরক্কো), রদ্রি (স্পেন), লামিন ইয়ামাল (স্পেন); ফরোয়ার্ড- লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হলান্ড (নরওয়ে), হ্যারি কেন (ইংল্যান্ড), জুলিয়ান কুইনোনেস (মেক্সিকো) ও মিকেল ওয়ারজাবাল (স্পেন)।



