স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চুয়েটের আলো হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ো

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল

Printed Edition
চুয়েটের আলো হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ো
চুয়েটের আলো হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ো

ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, চুয়েট এমন একটি প্রতিষ্ঠান যেখানের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বড় বড় প্রতিষ্ঠানে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। আমি আশা করি শিক্ষার্থীরা চুয়েট থেকে পাস করে বাংলাদেশকে এবং বিশ্বকে আলোকিত করবে। নবীন শিক্ষার্থীরা চুয়েটের আলো হয়ে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। শিক্ষার্থীদের মাঝ থেকে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠুক। আমি মনে করি এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে পৃথিবীর মানচিত্রে নিজের কর্মের চিহ্ন রাখতে পারবে।

গতকাল বৃহস্পতিবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। এতে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহির আবসার ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অনুমিতা দাশ। অভিভাবকদের পক্ষ বক্তব্য রাখেন মো: গোলাম আজম এবং মনিকা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম। এতে সঞ্চালনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রিয়ন্তি পাল টুম্পা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আজমল আহমেদ। বিজ্ঞপ্তি।