ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

Printed Edition
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির এক সভা গত মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুলাহ, প্রফেসর ড. মো: শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো: নূরুলাহ, ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান এবং কমিটির সচিব ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শামসুদ্দোহা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।