রোববার জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো: ফয়েজ আলমের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকরা ও উপমহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় ফয়েজ আলম বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে ব্যাংকের আমানত, অটো চালান ও ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণীকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ প্রয়োজনীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।


