বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কিউআর-ভিত্তিক লেনদেনে উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে দিনব্যাপী ‘ইধহমষধ ছজ মেলা’ শীর্ষক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ক্যাম্পেইনটি উদ্বোধন করেন। এ সময় ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, মো: জাকির হোসেন চৌধুরী এবং ড. মো: কবির আহাম্মদ উপস্থিত ছিলেন।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: এহতেশামুল হক খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ঋগঈএ প্রতিষ্ঠান অস্থায়ী বিক্রয় বুথ স্থাপন করে, যার মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন), ইউনিমার্ট, স্যাভয় আইসক্রিম, আরএফএল গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দিনব্যাপী ইধহমষধ ছজ ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি।



