নোয়াখালী অফিস
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সুবর্ণচর শাখার উদ্যোগে গত বুধবার বিকেলে শাখা প্রাঙ্গণে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা প্রধান নাজমুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চৌমুহনী শাখা প্রধান হারুন অর রশীদ সিডিসিএস। বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা আহছান উল্লাহ, মাওলানা আবদুর রহমান, ছালা উদ্দিন, সুবর্ণচর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল চৌধুরী ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের ভূমিকার কথা তুলে ধরেন। প্রধান অতিথি গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যাংকিং কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।



