শোক সংবাদ

মেহজাবিন আক্তার লোটাস

Printed Edition

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপনের স্ত্রী মেহজাবিন আক্তার লোটাস ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ব্রেন টিউমারজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্বামী ও দুই সন্তান রেখে যান। শুক্রবার বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে আলীপুর গোরস্থানে দাফন করা হয়।

শোক প্রকাশ : মেহজাবিন আক্তার লোটাসের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ফরিদপুর প্রতিনিধি।