শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ১ আগস্ট কক্সবাজারের রেল স্টেশন প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন এবং রেল স্টেশন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপন করেন। পরবর্তীতে স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার, এম এম সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক, এফসিএ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পাহাড়তলী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ এসকান্দার আলম, কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো: জানে আলম, চকরিয়া শাখার ব্যবস্থাপক মো: মিজানুল করিম, মদুনাঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল এবং কক্সবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার মেহেদি হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



