বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ

Printed Edition

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ফোরকানের দোকান, সোনালি বাজার, সিকদার পাড়া ও চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে অসহায় ও দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় মঙ্গলবার (১৪ জুলাই) এসব এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে স্থানীয় বন্যাকবলিত পরিবারের বাসিন্দারা হামদর্দের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রাণ বিতরণকালে হামদর্দের কর্মকর্তারা বলেন, মানবকল্যাণই প্রতিষ্ঠানের মূল দর্শন। দেশের যেকোনো সঙ্কটময় সময়ে মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা পালন করাই হামদর্দের অঙ্গীকার। হামদর্দের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেটিং অধ্যাপক কামরুন নাহার হারুনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কার্যক্রমে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।