খুলনা ব্যুরো
খুলনায় র্যাব-৬ সদস্যরা দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম (৩০) ও তার সহযোগী মো: মাসুদ রানাকে (৩৭) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার বেলা পৌঁনে ১২টার দিকে নগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজিম ওরফে নাদিম লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে ও মাসুদ রানা একই থানার ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে।
র্যাব-৬ উপঅধিনায়ক ও সিপিসি স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর মো: নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর লবণচরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম (৩০) ও তার সহযোগী মো: মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পরে নাজিমের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।



