তিউনিসিয়ায় এনজিও ও গণমাধ্যমের ওপর কঠোর দমন-পীড়ন

Printed Edition

আলজাজিরা

২০১১ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী মুক্ত পরিবেশ পেরিয়ে তিউনিসিয়ায় এখন নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী ও বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ওপর চরম প্রশাসনিক দমন-পীড়ন চলছে। অধিকারকর্মীদের বিচার, সংস্থাগুলোর আর্থিক লেনদেনে নজরদারি এবং গণহারে কার্যক্রম স্থগিতের মাধ্যমে দেশটির স্বাধীন নাগরিক পরিবেশকে মারাত্মকভাবে সঙ্কুুচিত করা হয়েছে বলে গতকাল বুধবার প্রকাশিত ৪৯ পৃষ্ঠার এক রিপোর্টে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

এইচআরডব্লিউ-এর নথি অনুযায়ী, সরকার অন্তত ৪৭ জন এনজিও কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে এবং ১০ জনকে আইনের নির্ধারিত সীমার তোয়াক্কা না করে ১৪ মাসেরও বেশি সময় ধরে আটক রেখেছে। ২০২৫ ও ২০২৬ সালে অন্তত ১৪ জন মানবাধিকার কর্মীকে কারাদণ্ড দেয়া হয়, যার মধ্যে বিশিষ্ট অধিকারকর্মী সাদিয়া মোসবাহকে আট বছরের কারাদণ্ড প্রদান অন্তর্ভুক্ত।