ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (পাস) পরীার ফল প্রকাশ : পাসের হার ৯৩.৬৩

Printed Edition

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদি ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে মোট ৯৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো : শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভিসির কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

ভিসি প্রফেসর ড. মো : শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষাব্যবস্থা উপহার দেয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থায় রূপ দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার মো : আইউব হোসেন, মাদরাসা পরিদর্শক মো: গিয়াস উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দফতরের শিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী- এ বছর তিন বর্ষে মোট এক লাখ ১৯ হাজার ৪৯ জন পরীার্থী পরীায় অংশগ্রহণ করেন। এর মধ্যে এক লাখ ১১ হাজার ৯৯৪ জন পরীার্থী উত্তীর্ণ হন। ফলাফল স্থগিত রয়েছে ৩০৯ জন শিক্ষার্থীর। পাসের হার প্রথম বর্ষে ৮৮ দশমিক ৮৪ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৬ দশমিক ৪২ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৭ দশমিক ৭১ শতাংশ।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িৎবংঁষঃ.রধঁ.বফঁ.নফ) পাওয়া যাবে।

আগামী রোববার থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, যেসব পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের আবেদন করতে হবে না। পরবর্তী ৪৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি।