কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়ায় তিন শিশু সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন স্বামী আমিন মিয়া। স্ত্রীর অত্যাচার থেকে বাঁচতে এবং সন্তানদের ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
গত সোমবার বিকেলে কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বরমচাল ইউনিয়নের কালিয়ারগর এলাকার বাসিন্দা আমিন মিয়া। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৬ সালে ভাটেরা ইউনিয়নের মৌসুমী বেগমের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই বেপরোয়া আচরণের কারণে সংসারে অশান্তি শুরু হয়। গ্রাম আদালতে শালিস সত্ত্বেও তার স্ত্রী গৃহস্থালির টাকা নিয়ে তিন সন্তানসহ পালিয়ে যান। পরে জানা যায়, তিনি পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে ভাড়া বাসায় অবস্থান করছেন।



