জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার-উন্নয়ন মো: লিয়াকত আলী খানের সভাপতিত্বে ঢাকার বিদ্যুৎ ভবনের মুক্তি হল রুমে Business Performance appraisal Programme -2025 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো: সাঈদ কুতুব। এ অনুষ্ঠানে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দসহ পুরস্কারপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মো: মাজেদুল ইসলাম সরকার, ম্যানেজার-উন্নয়ন প্রশাসন, প্রধান কার্যালয়, ঢাকা। অনুষ্ঠানে গুলশান শাখা ম্যানেজার রাজন কুমার রায় রেকর্ড পরিমাণ (৪.২৫) কোটি টাকা ১ম বর্ষ ব্যবসায় সম্পন্ন করে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় করপোরেশন তাকে Best Performance Award এ ভূষিত করে। বিজ্ঞপ্তি।



