সিলেট ব্যুরো
সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রমের মহানব্রত নিয়ে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এসইউজেএ) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে। সোমবার দুপুরে সিলেট নগরীর তালতলার এক অভিজাত রেস্তোরাঁয় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল।
দৈনিক সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো চিফ ফয়সাল আমিন, দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ কবির আহমদ, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এম জে এইচ জামিল, দ্য নিউ নেশনের ব্যুরো চিফ শফিক আহমদ শফি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান আহমদ মারুফ, দৈনিক বাংলাবাজারের সিলেট ব্যুরো প্রধান জুলফিকার তাজুল, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আবদুল হান্নান, দৈনিক প্রভাতবেলার প্রধান আলোকচিত্রী নাজমুল কবীর পাভেল, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক কাজিরবাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরো ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, দৈনিক শুভ প্রতিদিনের আলোকচিত্রী মো: করিম মিয়া, দৈনিক সংগ্রামে আলোকচিত্রী ফয়সল আহমদ, টাইমস সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।



