কিশোরগঞ্জ প্রতিনিধি
দৈনিক নয়া দিগন্তের মাসিক প্রকাশনা ‘অন্য এক দিগন্ত’-এর কিশোরগঞ্জ ক্লাবের মাসিক সভা গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আবশ্যিক বিষয় হিসেবে ‘হিরোশিমা ও নাগাসাকি’ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর জুন সংখ্যায় প্রকাশিত বিভিন্ন লেখা নিয়ে সদস্যরা মতবিনিময় করেন।
ক্লাবের আহ্বায়ক ও গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সদস্যসচিব ও আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান।
আলোচনায় অংশ নেন ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও ইসাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বদরুল হুদা সোহেল। এ ছাড়া বক্তব্য দেন- গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরা জাহান ও নাসাঈদ রহমত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী রুবাইয়া রহমান জান্নাত ও আরিয়ান রহমান রবিন, হয়বতনগর এইউ কামিল মাদরাসার শিক্ষার্থী হুজাইফা এবং ওয়ালী নেওয়াজ খান কলেজের শিক্ষার্থী রাকিবসহ অন্যান্য সদস্য।
সভায় আগামী মাসের আবশ্যিক আলোচ্য বিষয় হিসেবে ‘বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী : জীবন ও সংগ্রাম’ নির্ধারণ করা হয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর জুলাই সংখ্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী সভা ১৪ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।



