ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস ও প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস চুক্তি স্বাক্ষর

Printed Edition

সরকারি বিদ্যুৎ খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ‘ঊজএঙঘ’ ব্র্যান্ডের প্রিমিয়াম ট্রান্সফর্মার অয়েল সরবরাহের লক্ষ্যে ৯ জুলাই হোটেল রেডিসন ব্লু, চট্টগ্রামে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি এবং প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেড সম্প্রতি এক ব্যবসায়িক সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হয়। ইএলবিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল আলম এবং পিপিপিএলএলের সিইও সোহেল আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।