সাউদার্ন ইউনিভার্সিটির ইইই ও ইসিই বিভাগে ওরিয়েন্টেশন

Printed Edition

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ফল সেমিস্টার-২০২৬ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মো: মোজাম্মেল হক ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। এ ছাড়াও অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি ধাপে মনোযোগী, শৃঙ্খলাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান। পরে ভিসি রেজিস্ট্রার এবং বিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও নবীন শিক্ষার্থীরা ব্যক্ত করেন তাদের অনুভূতি এবং সিনিয়ররা শেয়ার করেন অভিজ্ঞতা। বিজ্ঞপ্তি।