হবিগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির ১০ নেতাকর্মীর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন বাদি হয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে মামলাটি করেন বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল হক। মামলায় অন্য আসামিরা হলেন- হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, এনসিপির জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ফখরুদ্দিন জাকীর, আব্দুল হাই কামাল, রুহান গাজী, এনসিপির জেলা কমিটির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী। মামলায় অজ্ঞাত আর ৫০জনকে আসামি করা হয়েছে।



