স্বৈরাচার হওয়ার খায়েশ জাগলে তাড়ানোর ইচ্ছা জাগবে জনগণের : এ টি এম আজহারুল ইসলাম

Printed Edition
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সবুজ প্যানেলের পরিচিতি সভায় বক্তব্য রাখেন এ টি এম আজহারুল ইসলাম : নয়া দিগন্ত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সবুজ প্যানেলের পরিচিতি সভায় বক্তব্য রাখেন এ টি এম আজহারুল ইসলাম : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সরকারের স্বৈরাচার হওয়ার খায়েশ জাগলে, জনগণের মধ্যে তা তাড়ানোর খায়েশ জাগবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ক্ষমতায় বসার মাত্র দুই মাসের মাথায় সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের পথে হাঁটা শুরু করেছে। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতায় বসেছে তার সাথে বেঈমানীর শামিল হচ্ছে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করা। সরকার মুখে বলছে জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করবে কিন্তু বাস্তবতায় তার কোনো মিল নেই। রোববার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল ‘সবুজ প্যানেলে’র প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, আদালতের ঘাড়ে বন্ধুক রেখে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যা করা হয়েছে। বিচারের নামে অবিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আইনজীবীদের ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে হবে। এ জন্য তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আইনজীবীদের সবুজ প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

সভায় তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে আইনজীবী ঐক্য প্যানেল ‘সবুজ প্যানেলে’র প্রার্থীদের নাম ও পরিচয় ঘোষণা করেন। প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুল বাতেন (ব্যালট নং-০২), সহসভাপতি মো: আব্দুল হক (ব্যালট নং-০১), সহসভাপতি প্রার্থী মাঈন উদ্দিন ফারুকী (ব্যালট নং-০৪), সেক্রেটারি এ কে এম রেজাউল করিম খন্দকার (ব্যালট নং-০১), সহকারী সেক্রেটারি মো: তরিকুল ইসলাম (ব্যালট নং-০২), সহকারী সেক্রেটারি প্রার্থী জুবায়ের আহমেদ ভূঁইয়া (ব্যালট নং-০৫), ট্রেজারার এস এম জাহাঙ্গীর আলম (ব্যালট নং-০২), সদস্য পদপ্রার্থী যথাক্রমে আজিম উদ্দিন পাটোয়ারী (ব্যালট নং-০৩), ফারজানা খানম (ব্যালট নং-০৪), ইসরাত জাহান অনি (ব্যালট নং-০৬), মাহমুদুল হাসান (ব্যালট নং-০৮), মো: ফয়জুল্লাহ (ব্যালট নং-১০), মো: জুবায়ের তৈয়ব (ব্যালট নং-১১), মোহাম্মদ নাজিম উদ্দীন লিঙ্কন (ব্যালট নং-১৬)।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো: ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকার, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মো: মতিউর রহমান আকন্দ, উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখা সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন, সবুজ প্যানেলের সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট এ কে এম রেজাউল করিম খন্দকার, সহকারী সেক্রেটারি পদপ্রার্থী ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

এ ছাড়াও বক্তব্য রাখেন যথাক্রমে অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট শামসুজ্জামান, অ্যাডভোকেট মাঈন উদ্দিন, অ্যাডভোকেট শাকিল উদ্দিন, অ্যাডভোকেট পারভেজ হোসাইন প্রমুখ।