রাষ্ট্রপতি কর্তৃক নবনিয়োগপ্রাপ্ত সদস্য ড. মো: ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো: নজরুল ইসলাম ও ইয়াসমিন গফুরকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করায় গতকাল প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, সদস্যরা, কমিশন সচিবালয়ের সচিব মহোদয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



