বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, নিরাপদ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আয়োজন করেছে একটি বর্ণাঢ্য বাংলা কিউআর সচেতনতামূলক র্যালি।
সোমবার ব্যাংকের প্রধান কার্যালয় আল-আরাফাহ্ টাওয়ারে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন মো: আমিনুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ্।
র্যালি শুরুর আগে অতিথিরা বাংলা কিউআর ও ডিজিটাল দানবক্স অ্যাকোয়ারিং এক্সিলেন্স ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বাংলা কিউআর প্রচারণাসামগ্রী উন্মোচন করেন। এরপর তাদের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি।



