উত্তরায় কাঁচা বাজারে জামায়াতের ‘মানবতার বক্স’ উদ্বোধন

Printed Edition
উত্তরা ১১নং সেক্টর কাঁচা বাজারে মানবতার বক্স উদ্বোধন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত
উত্তরা ১১নং সেক্টর কাঁচা বাজারে মানবতার বক্স উদ্বোধন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে ‘মানবতার বক্স’ নামের একটি ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার উত্তরা ১১ নং সেক্টরের কাঁচা বাজারে এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে তিনি কাঁচা বাজারে বিভিন্ন দোকানদার ও ক্রেতাদের কাছে যান। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ‘মানবতার বক্সে’ সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বস্ত্র বা আর্থিক সহায়তা রাখার জন্য সবাইকে বিশেষভাবে উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার নায়েবে আমির মকবুল আহমেদ, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ১১ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন ভূইয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন যুব নেতা তারিক হাসান, মোতালেব হোসেনসহ নেতারা।