সাতকানিয়ার বন্যাকবলিত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল

Printed Edition

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।

সম্প্রতি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ দেয়া হয় ১ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া ও আদর্শপাড়া, ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বিল্লাহপাড়া ও দণি বিল্লাহপাড়া, ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্চ্যাপাড়া ও পশ্চিম মরিচ্চ্যাপাড়াসহ আরো কয়েকটি তিগ্রস্ত এলাকায়। পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা এবং পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্কভিউ হসপিটালের পারচেজ ডিরেক্টর ফয়সাল মো: ইউনুস, চিফ ফাইন্যান্স অফিসার আবদুল্লাহ আল মামুন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাব উদ্দীন এবং মার্কেটিং টিমের সদস্যরা। ত্রাণ বিতরণকালে স্থানীয় বাসিন্দারা পার্কভিউ হসপিটাল লিমিটেডের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।