শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ষষ্ঠ জাতীয় চা দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের শীর্ষ চা বাগান, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিশেষ সম্মাননা ও সনদ দেয়া হয়।
এবার একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনে শ্রী গোবিন্দপুর চা বাগান, গুণগত মানে মধুপুর চা বাগান, শ্রেষ্ঠ রফতানিকারক হিসেবে দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি এবং শ্রমিক কল্যাণে মির্জাপুর চা বাগান শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
এ ছাড়া কাজী অ্যান্ড কাজী টি এস্টেট দু’টি ক্যাটাগরিতে এবং পঞ্চগড়ের সৃষ্টি টি লিমিটেড শ্রেষ্ঠ বটলিং কারখানার পুরস্কার পায়। শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন উৎপাদনকারী হয়েছেন মতিয়ার রহমান এবং শ্রেষ্ঠ পাতা চয়নকারী হয়েছেন জেসমিন ওরাওঁ।



