শীতের সন্ধ্যা। সারা দেশে শৈত্যপ্রবাহ চলছে। অপু শীতের পোশাক পরিধান করে তার স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান দেখার জন্য রওনা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে অপুর পালিত টিয়ে পাখি সবুজ তার কাধে উড়ে এসে বসে অপুকে বলল, ‘অপু ভাইয়া আমি তোমার সাথে অনুষ্ঠান দেখতে যাবো’। অপু তার টিয়ে পাখি সবুজের দিকে তাকিয়ে মৃদু হেসে দিয়ে বলল, ‘চলো’। অতঃপর সবুজকে কাঁধে করে হাঁটতে হাঁটতে রেল স্টেশনে এসে পৌঁছাল। স্টেশনের পাশেই অপুর স্কুল। অপুর টিয়ে পাখি রেল স্টেশনে খালি গায়ে একটি শিশুসন্তানকে দেখে অপুকে বলল, ‘অপু ভাইয়া দেখো ছোট একজন শিশু শীতে কাঁপছে। ওকে আমাদের সাহায্য করা উচিত।’ পথশিশুটিকে ভীষণ শীতে কাঁপতে দেখে তার দয়া হলো। এতটুকু শিশুকে শীতে কষ্ট করতে দেখে তার দু’নয়নে পানি এলো। তৎক্ষণাত নিউ মার্কেটে গিয়ে এক সেট শীতের পোশাক কিনে পথশিশুটির গায়ে পরিয়ে দিয়ে শিশুটির হাতে এক প্যাকেট বিস্কুট ধরিয়ে দিলো। শিশুটি গরম পোশাকের ওম পেয়ে হেসে হেসে বিস্কুট খেতে লাগল। অপু তার স্কুলের অনুষ্ঠান দেখার জন্য তার স্কুলের দিকে চলে গেল। ম
পথশিশুর পাশে : সালাম হাসেমী
Printed Edition



