নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী কর্মজীবী দল কুষ্টিয়া জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক আবু জাফর মো: মতিন, যুগ্ম-আহ্বায়ক মো: হেলাল উদ্দিন, শফিকুর রহমান (টনি) সৈয়দ রুহুল আমিন, একরাম জোয়ারদার (সনি), ফারুক আমিন চৌধুরী, মো: সুমন শেখ, মিজানুর রহমান, সদস্যসচিব মো: আলাউদ্দিন, সদস্য তরুণ চৌধুরী, সুজন শেখ, ফরিদুল ইসলাম, মাহে আলম বাবলু, ওবাইদুর রহমান যুবরাজ, রুম্মন আলী, সৈয়দ মাসুদ আলম শেলী, জিয়ারুল হক, শাফাউল করিম সাগর, রবিউল ইসলাম, একরামুল হক, মো: জামিল হোসেন, মো: সাগর আলী, আশিকুর রহমান, ফারুক হোসেন, শরিফুল ইসলাম, মো: তারিখ, মো: হাসমত মোল্লা, মো: ইমান হাসান, মো: রবিউল ইসলাম, মো: আশিক ও মো: আলিফ।
গত বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন খান পিপিএম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারের এ কমিটি অনুমোদন করেন। আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়ার জেলার সব থানা কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হবে বলে জানান সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার।



