এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি

Printed Edition

মোহাম্মদ জয়নাল আবেদীন

সহকারী অধ্যাপক

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৯৩. হিসাববিজ্ঞানের ঐতিহাসিক কার্যাবলি হলো-

র. লেনদেন চিহ্নিতকরণ

রর. ফলাফল মূল্যায়ন

ররর. গাণিতিক শুদ্ধতা যাচাই

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর

(খ) র ও ররর

(গ) রর ও ররর

(ঘ) র, রর ও ররর

৯৪. আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞানকে ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের কী হিসেবে গণ্য করা হয়?

(ক) নিরীক্ষক

(খ) প্রাণস্বরূপ

(গ) পাওনাদার

(ঘ) তথ্যের ব্যবহারকারী

৯৫. হিসাববিজ্ঞানকে তথ্যভাণ্ডার বলা হয় কেন?

(ক) সম্পদ অর্জনে হিসাবের তথ্য ব্যবহৃত হয় বলে

(খ) তথ্যের ওপর ভিত্তি করে দু’তরফার উদ্ভব বলে

(গ) গণতান্ত্রিক রাষ্ট্রে তথ্য অধিক ব্যবহৃত হওয়ার কারণে

(ঘ) হিসাববিজ্ঞান সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করে বলে

৯৬. হিসাববিজ্ঞানকে ব্যবস্থাপকগণের কী বলে সংজ্ঞায়িত করা যায়?

(ক) প্রাণ (খ) মস্তিষ্ক

(গ) হস্ত ও কর্ণ

(ঘ) চক্ষু ও কর্ণ

৯৭. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার সুবিধা হলো-

র. ব্যয় নিয়ন্ত্রণ

রর. জালিয়াতি ও চুরি প্রতিরোধ

ররর. ব্যবসায় পরিচালনায় সহায়তা

নিচের কোনটি সঠিক?

(ক) র ও ররর (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর: ৯৩. খ, ৯৪. খ, ৯৫. ঘ, ৯৬. ঘ, ৯৭. ঘ।