কাল গণভোটের রায় বাস্তবায়নে নাগরিক ফোরামের সেমিনার

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন তথা সংবিধান সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি দাবি করে এ বিষয়ে আগামীকাল এক সেমিনারের আয়োজন করেছে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে (তৃতীয় তলা) এই সেমিনার অনুষ্ঠিত হবে।

গতকাল সংগঠনের আহ্বায়ক ফাহিম মাশরুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উচ্চ আদালত সংবিধান সংশোধন সংক্রান্ত একটি রায়ে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং রাষ্ট্র ও সংবিধানের ওপর সেই ক্ষমতা প্রয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন।

এই প্রেক্ষাপটে শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বেলা ১১টায় একটি জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছে। এতে দেশের প্রথিতযশা সাংবিধানিক আইন বিশেষজ্ঞ, এমপি, রাষ্ট্রবিজ্ঞানী, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।