ক্রীড়া প্রতিবেদক
আগের দিন সকাল আটটায় ৪৭ ও ৪৮তম দল হিসেবে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচটি খেলেছে উজবেকিস্তান ও কলম্বিয়া; অর্থাৎ ৪৮টি দলের সবাই একটি করে ম্যাচ খেলেছে। মোট ২৪ ম্যাচে গোল হয়েছে ৭৫টি। জয় নিশ্চিত হয়েছে ১৫ ম্যাচে, বাকি ৯ টি ম্যাচ হয়েছে ড্র। গোলশূন্য ড্র হয়েছে একটি ম্যাচ। প্রথমবার বিশ্বকাপে আসা ছোট্ট দেশ কেপ ভার্দে গোলশূন্য ড্র করেছে বিশ^জয়ী স্পেনের সাথে। সবচেয়ে বড় জয় জার্মানী ৭-১ কুরাসাও, সুইডেন ৫-১ তিউনিসিয়া, যুক্তরাষ্ট্র ৪-১ প্যারাগুয়ে, নরওয়ে ৪-১ ইরাক, ইংল্যান্ড ৪-১ ক্রোয়েশিয়া।
বড় দলগুলোর মধ্যে কেউ না হারলেও প্রত্যাশিত ফলাফল যে সবাই পেয়েছে সেটি বলা যাবে না। কেপ ভার্দে, কঙ্গোর মতো দলের প্রত্যয়ী ফুটবল, ভোজিনহার আবেগী গল্প, বড় তারকাদের রাজকীয় শুরুÑ মনে রাখার মতো বেশ অনেকগুলো ঘটনাই আছে বিশ্বকাপের প্রথম সপ্তাহে।
দ্বিতীয় পর্বে শীর্ষে কারা
৪৮ দলের বিশ্বকাপে এবার রেকর্ড ১০৪টি ম্যাচ হবে। তবে প্রথম রাউন্ড শেষে ফিফা রথ্যাংকিংয়ের শীর্ষ ২০ দলের ১৫টিই যে দুই মহাদেশের দল, সেই ইউরোপ ও দণি আমেরিকার অনেক দলই বিশ্বকাপ শুরু করেছে পয়েন্ট খুঁইয়ে। শুরুটা ব্রাজিলকে দিয়ে, মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এরপর উরুগুয়েও ড্র করেছে, প্যারাগুয়ে ও ইকুয়েডর নিজ নিজ ম্যাচে হেরেছে। লাতিন দলগুলোর মধ্যে প্রথম রাউন্ডে জয় পেয়েছে কেবল আর্জেন্টিনা ও কলম্বিয়া।
প্রতিটি গ্রুপে চারটি করে দল বিধায় প্রতিটি দলের এখনো দুটি করে ম্যাচ বাকি। কিছু দল শুরুতেই তিন পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডের পথে কিছুটা হলেও এগিয়ে আছে। বিশেষ করে যেসব গ্রুপে মাত্র একটি দল জয় পেয়েছে, সেসব শেষ বত্রিশে খেলার আশা একপ্রকার নিশ্চিত। সব দলের প্রথম ম্যাচ শেষে প্রতিটি গ্রুপে প্রথম ও দ্বিতীয় শীর্ষে কারা।
‘এ’ গ্রুপ : দণি আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে স্বাগতিক মেক্সিকো। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা দণি কোরিয়ার পয়েন্টও ৩।
‘বি’ গ্রুপ : এই গ্রুপের প্রথম দুটি ম্যাচই ১-১ গোলে ড্র হয়েছে। সুইজারল্যান্ড-কাতার এবং কানাডা-বসনিয়া-হার্জেগোভিনা চারটি দলই একটি করে পয়েন্ট পেয়েছে। ফেয়ার প্লের নিয়মে শীর্ষে সুইজারল্যান্ড, দুইয়ে কানাডা।
‘সি’ গ্রুপ : স্কটল্যান্ড হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে। মরক্কো ও ব্রাজিল ম্যাচটি ১-১ গোলে ড্র করে ব্রাজিল তিনে। ফেয়ার প্লেতে দ্বিতীয় স্থানে মরক্কো।
‘ডি’ গ্রুপ : যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে, অস্ট্রেলিয়া ২-০ গোলে তুরস্কেকে হারিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
‘ই’ গ্রুপ : কুরাসাওকে ৭-১ গোলে হারানো জার্মানি শীর্ষে। আইভরি কোস্ট ১-০ গোলে ইকুয়েডরকে হারিয়ে দুইয়ে।
‘এফ’ গ্রুপ : তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে সুইডেন শীর্ষে। জাপান ও নেদারল্যান্ডস ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। তবে ফেয়ার প্লেতে এগিয়ে জাপান দ্বিতীয়।
‘জি’ গ্রুপ : এই গ্রুপের দুটি ম্যাচই ২-২ গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ড, ইরান, বেলজিয়াম ও মিসর-সব দলই প্রথম ম্যাচ শেষে ১ পয়েন্ট করে পেয়েছে। তবে ফেয়ার প্লেতে শীর্ষে নিউজিল্যান্ড, ইরান দ্বিতীয়।
‘এইচ’ গ্রুপ : শীর্ষে উরুগুয়ে, দুইয়ে সৌদি আরব। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন গোল শূন্য ড্র করেছে কেপ ভার্দের সঙ্গে। উরুগুয়ে-সৌদি আরব ম্যাচও ১-১ এ ড্র হয়েছে।
‘আই’ গ্রুপ : নরওয়ে প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারায়। ফ্রান্সও সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছে। গোলে এগিয়ে নরওয়ে শীর্ষে, ফ্রান্স দ্বিতীয়।
‘জে’ গ্রুপ : আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়া ৩-১ গোলে জর্ডানকে হারায়।
‘কে’ গ্রুপ : শীর্ষে থাকা কলম্বিয়া ৩-১ গোলে হারায় উজবেকিস্তানকে। ডিআর কঙ্গো ও পর্তুগাল ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ফেয়ার প্লেতে এগিয়ে ডিআর কঙ্গো দ্বিতীয়।
‘এল’ গ্রুপ : ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শীর্ষে। ঘানা ১-০ গোলে পানামাকে হারিয়ে দ্বিতীয় স্থানে।



