মুফতি ছাঈদ আহমাদ আহত দোয়া কামনা

Printed Edition
মুফতি ছাঈদ আহমাদ আহত দোয়া কামনা
মুফতি ছাঈদ আহমাদ আহত দোয়া কামনা

দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন মুফতি ছাঈদ আহমাদ মোজাদ্দেদী গত ২১ জানুয়ারি কুমিল্লায় মাহফিলে যাওয়ার পথে ময়নামতি এলাকায় গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা শেরেবাংলানগর ন্যাশনাল নিউরো সায়েন্সেস ও হাসপাতালে রেফার্ড করা হয়। দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে তার ছাত্র, ভক্ত, অনুরক্ত ও দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, তিনি দেশের সর্বস্তরের আলেম, উলামা, পীর মাশায়েখদের জাতীয় ঐক্যভিত্তিক সংগঠন অধুনা জাতীয় শরীয়াহ কাউন্সিল বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা মহাসচিব।

ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান। দারুস সালাম ফুরফুরা শরীফ মাদরাসার প্রধান মুফতি ও শায়খুল হাদীস।

দারুল কুরআন ওয়াস সুন্নাহ কাশেমুল উলুম দাওরায়ে হাদিস (এমএ) মাদরাসা ফেনীর প্রতিষ্ঠাতা মহাপরিচালক। অসংখ্য গ্রন্থের লেখক, গবেষক ও শরীয়াহ ব্যাংকিং বিশেষজ্ঞ। বিজ্ঞপ্তি।