আজাদ কাশ্মিরে সঙ্ঘাতে নিহত ১৫

Printed Edition

বিবিসি

আজাদ কাশ্মিরে আইনসভার সংরক্ষিত আসন বাতিলের দাবিতে চলা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং চারজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মির থেকে কয়েক দশক আগে চলে আসা শরণার্থীদের জন্য আইনসভায় আসন সংরক্ষিত রাখার প্রতিবাদে বেশ কয়েকটি অধিকারকর্মী সংগঠনের জোট এই বিক্ষোভের ডাক দিলে অঞ্চলজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রশাসন বিক্ষোভকারী জোট ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি)-কে নিষিদ্ধ করে তাদের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ এনেছে। বর্তমানে রাওয়ালকোট শহরের অদূরে ১০ হাজারেরও বেশি মানুষের একটি বিশাল বহর অবস্থান করছে।