চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্রফেসর ড. আল্-ফোরকান এর সঙ্গে সোমবার চীনের ‘সেকেন্ড ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি, এমএনআর’ এর একটি গবেষক ও প্রতিনিধি দল সৌজন্য সাাৎ করেছেন। এসময় উপস্থিত ছিলেন চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মোসলেম উদ্দিন। সাাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা ভিসির সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং পারস্পরিক একাডেমিক সহযোগিতা ও যৌথ গবেষণা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ড ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি, এমএনআর-এর উপ-পরিচালক ফু বিন, ব্যবসা বিভাগের পরিচালক ঝৌ জিয়ানপিং এবং আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্রের উপ-পরিচালক মাও ইয়াংইয়াং, গবেষক এবং প্রকল্প প্রধান মাও ঝিনহুয়া, পোস্টডক্টরাল গবেষক ঝাং জিয়ানলিয়াং এবং পিএইচডিধারী প্রকল্প সমন্বয়কারী ঝাং লংওয়েই। বিজ্ঞপ্তি।



