জাপানে উচ্চশিক্ষার বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

Printed Edition

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং জাপানি’স ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ঔটঅঅই)-এর যৌথ উদ্যোগে ‘টহষড়পশ ণড়ঁৎ এষড়নধষ ঋঁঃঁৎব : জবংবধৎপয ্ ঝঃঁফু রহ ঔধঢ়ধহ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ঔটঅঅই-এর প্রেসিডেন্ট ড. এ টি এম জাফরুল আজম। সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান। বাংলাদেশী শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের সাথে জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সংযোগ এগিয়ে নেয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।