বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

Printed Edition

প্রাইম ব্যাংক আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফিন্যান্সিয়ালসের (পিসিএএফ) সিগনেটরি হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের সাতশরও বেশি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলো, যারা তাদের আর্থিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নির্গমন পরিমাপ ও প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

এই অর্জনের মাধ্যমে প্রাইম ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি অগ্রগামী ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই উন্নয়ন এবং জলবায়ু জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল। পিসিএএফের সিগনেটরি হিসেবে প্রাইম ব্যাংক বিশেষায়িত কার্বন অ্যাকাউন্টিং টুলস, টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার সুযোগ পাবে। এসব সুবিধা ব্যাংকটিকে বাংলাদেশের টেকসই ব্যাংকিং কার্যক্রমে নেতৃত্ব ধরে রাখতে এবং অর্থায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করবে। বিজ্ঞপ্তি।