ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমা নোর প্রস্তাব সিনেটে বাতিল

Printed Edition

রয়টার্স

ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে বাতিল হয়ে গেছে। মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। বৃহস্পতিবার এই যুদ্ধক্ষমতা প্রস্তাবের ওপর ভোটাভুটি হলে তা প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হয়।

প্রস্তাবটি এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় ভোটের অভাব ছিল, যার ফলে এটি ৪৭-৪৯ ভোটে প্রত্যাখ্যাত হয়। ভোটাভুটিতে নিজ দলের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন মেইনের রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স। অন্যদিকে, পেনসিলভেনিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেন। এ ছাড়া কেটি ব্রিট, মিচ ম্যাককনেল, লিসা মুরকাউস্কি এবং রথ্যান্ড পলের মতো সিনেটররা এই ভোটাভুটিতে অংশ নেননি। এই প্রস্তাবটি পাস হলে যুদ্ধ ঘোষণা বা কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ‘ইরানের ভেতরে বা বিরুদ্ধে’ মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে বাধ্য হতেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট এবং কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা যুক্তি দেখিয়ে আসছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানে যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে কংগ্রেসের একক ক্ষমতা অবৈধভাবে দখল করেছেন ট্রাম্প।