নিজস্ব প্রতিবেদক
২৫ জন ক্ষুদ্র গোশত ব্যবসায়ীর স্বাক্ষর জাল করে ‘উধরষু ঋৎবংয গবধঃ চৎবঢ়ধৎবৎং ড়ভ ঝবষষবৎং ডবষভধৎব ঝড়পরবঃু’ নামে ভুয়া সোসাইটি নিবন্ধনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার মিরপুরের স্থায়ী বাসিন্দা ও ক্ষুদ্র গোশত ব্যবসায়ী মো: ভুট্টো বাদি হয়ে ঢাকার সিএমএম আদালতে সিআর মামলা দায়ের করেন। মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বাদির অভিযোগ, গাবতলী হাটের হাসিল-সংক্রান্ত রিট মামলার সুযোগ নিয়ে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের বিভ্রান্ত করে গরুর গোশতের দাম বৃদ্ধির চক্রান্ত এবং বাদির সংগঠনকে ধ্বংস করতেই জাল জালিয়াতির মাধ্যমে এই নিবন্ধন নেয়া হয়েছে।
দৈনিক ক্ষুদ্র গোশত প্রস্তুতকরণ ও বিক্রেতা সোসাইটির নেতারা অবিলম্বে জালিয়াত চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।



