বাসস
দৈনিক দিনকালের নগর সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আলী মামুদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে গতকাল মঙ্গলবার সকালে সাংবাদিক আলী মামুদের লাশ উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, পরিবারের উপস্থিতিতে সকাল ৯টার পর জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।


