বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশাম ভান্ডারি বলেছেন, কিডনি, লিভার ট্রান্সপ্লান্টসহ গুরুত্বপূর্ণ বিশেষায়িত চিকিৎসার জন্য বাংলাদেশীদের নেপালের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে চিকিৎসকদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নেপালের মেডিসিটি হাসপাতালের বরেণ্য চিকিৎসকরা লিভার সিরোসিস, কার্ডিয়াক এবং কিডনি জটিলতার নানা বিষয় তুলে ধরেন। বৈজ্ঞানিক সম্মেলনে নেপাল মেডিসিটি হাসপাতালের চেয়ারম্যান ডা: উপেন্দ্র মাহাত বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে লিভার এবং কিডনি সমস্যায় আক্রান্ত রোগী বাড়ছে। নেপালের স্বাস্থ্যকর আবহাওয়া ও মেডিসিটি হাসপাতালের বিশ্বমানের সেবা রোগীদের দ্রুত সুস্থ করে তুলছে। যে কারণে, বিশ্বের শতাধিক দেশের নাগরিক এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: প্রফেসর ইউনুসুর রহমান,
প্রফেসর ডা: ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, নেপাল মেডিসিটি হাসপাতালের সিইও ডা: অমিত তোমার, সিএমএইচ-এর এন্ড্রুক্রাইনোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা: আনোয়ারুল কবির, বিশিষ্ট নেপ্রোলজিস্ট ডা: নাবিউল হাসান, ডা: বিজয় জি রাজবংশী, ডা: রাজ রানা, মি. মঞ্জুরুল করিম প্রমুখ। সম্মেলনে চিকিৎসারা কিডনি এবং লিভার ট্রান্সপ্ল্যান্টসহ নানামুখী চিকিৎসা সুযোগ তৈরির আহবান। বিজ্ঞপ্তি।



