ঈশ্বরদীতে পারমাণবিক জ্বালানি বিষয়ে উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির দীর্ঘমেয়াদি উন্নয়ন, সুশাসন, নীতিগত প্রস্তুতি এবং জাতীয়পর্যায়ে অংশীজনদের সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে ‘ঐরময-খবাবষ ঝঃৎধঃবমরপ জড়ঁহফঃধনষব উরংপঁংংরড়হ ড়হ ঘঁপষবধৎ ঊহবৎমু: ঝঃৎধঃবমু, জবধষরঃরবং ধহফ ইধহমষধফবংয’ং চধঃয ঋড়ৎধিৎফ’ শীর্ষক দুই দিনব্যাপী রাউন্ডটেবিল বৈঠক ১২-১৩ জুন পাবনার ঈশ্বরদীর জয়নগরস্থ স্বপ্নদ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা, বৈশ্বিক পারমাণবিক জ্বালানি প্রবণতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, আইনগত ও নিয়ন্ত্রক কাঠামো, পারমাণবিক নিরাপত্তা সংস্কৃতি, জনসম্পৃক্ততা এবং পারমাণবিক শিল্প খাতে দেশীয় অংশগ্রহণ বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (ওঅঊঅ) সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (ইঅঊঈ) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (গঙঝঞ) যৌথ উদ্যোগে আয়োজিত উচ্চপর্যায়ের কৌশলগত এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আমাদের অর্থনীতি যত বিকশিত হচ্ছে, তার সাথে সাথে জ্বালানির চাহিদাও ক্রমাগত বাড়ছে। আমাদের শিল্পকারখানা সচল রাখতে, ব্যবসাবাণিজ্যের প্রসার ঘটাতে, নাগরিক সেবার মান বাড়াতে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি অপরিহার্য। এই প্রেক্ষাপটে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে দাঁড়িয়ে আছে।

সেমিনারে পারমাণবিক বিদ্যুৎবিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম। সেমিনারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (ওঅঊঅ)-এর প্রতিনিধি গবযসবঃ ঈবুযধহ, টেকনিক্যাল লিড, নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেকশন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন। এ ছাড়া পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ সেমিনারে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।