‘বৃক্ষ রোপণে সাজাই দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) এবং জিয়া পরিষদের উদ্যোগে এক যুগান্তকারী কর্মসূচির সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ও প্রত্যক্ষ নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও নিবিড় পরিচর্যার মাধ্যমে দেশব্যাপী ‘সবুজ বিপ্লব’ ঘটানোর এই মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই বিশাল কর্মসূচির প্রথম পর্যায়ে ইতোমধ্যেই চিনিশিল্পের আওতাধীন এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গের ১৬টি জেলায় বিএসএফআইসির চেয়ারম্যানের নির্দেশনায় এবং জিয়া পরিষদের উদ্যোগে মাঠপর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বর্তমানে পর্যায়ক্রমে প্রতিটি মিল এলাকাকে এই কর্মসূচির আওতায় এনে বৃক্ষরোপণ অব্যাহত রাখা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বিএসএফআইসির সদর দফতরের নবম তলার ছাদে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-২) মো: শামছুজ্জামান (সুরুজ)। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) এবং যুগ্মসচিব ড. আব্দুল আলীম খান, সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) এবং যুগ্মসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, সংস্থার পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সংস্থার সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, সংস্থার সিওপি শাহরীনা তানাজ, জিয়া পরিষদের সভাপতি কৃষিবিদ মো: আবু রায়হান, সহসভাপতি মো: নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মো: আশরাফ সরকার জুয়েলসহ বিএসএফআইসির সব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি।



