খুলনা ব্যুরো
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা মহানগরীর সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা বা জবরদখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন। তিনি গতকাল দুপুরে কেডিএ সম্মেলন কক্ষে রূপসা নতুন বাজার দোকান মালিক সমিতি ও খুলনা চিংড়ি বণিক সমিতির নেতাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। সেই সাথে অবৈধভাবে ফুটপাথ, কেডিএর জায়গা বা অন্যের জায়গা দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করা থেকে ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বান জানান।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট মনা আরো বলেন, রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব করতে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। বাজারের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করতে এবং ক্রেতা-বিক্রেতাদের কাছে আকর্ষণীয় একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করা হবে।
এ সময়ে আরো বক্তৃতা করেন কেডিএর সদস্য (এস্টেট) মো: ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো: আব্দুল্লাহ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মো: তানভীর আহমেদ, উপপরিচালক (প্রশাসন চলতি) মো: ইজাদুর রহমান, কেডিএ রূপসা নতুন বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম নুরুল আলম দীপু, খুলনা চিংড়ি বণিক সমিতির সভাপতি এস এম নুরুজ্জামান বিপ্লব ও সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান মঞ্জির, সহসভাপতি এসএম মনোয়ার হোসেন লাভলু প্রমুখ।



