জৈন্তাপুর সীমান্ত টাওয়ার থেকে বিজিবি সদস্যের লাশ উদ্ধার

Printed Edition

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় থেকে জামিল আহমেদ শিষ (২৫) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বিজিবির সীমান্ত টাওয়ার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জামিল আহমেদ শিষ (সিপাহি নম্বর-১১৪১০১) নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশান ঘাঁটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। গত (২২ আগস্ট) শনিবার থেকে তিনি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।